দেশ

পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস, মিগজাউমেরর প্রভাবে একটানা বৃষ্টি….

Westerly Storm Forecast

The Truth Of Bengal: ঘূর্ণিঝড় মিগজাউমে কাবু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গে সকাল থেকেই আকাশের মুখ ভার সঙ্গে বৃষ্টি। আগামী সপ্তাহে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলছে, বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভেসে গিয়েছে বাড়ি গাড়ি। মৌসম ভবন এর তরফে লাল সতর্কতা জারি করা হয়েছিল আগেই ৷ বর্তমানে ঘূর্ণিঝড়ের পরবর্তী পর্যায় হিসাবে নিম্নচাপ আকারে অন্ধ্র ও ওড়িশা উপকূলে অবস্থান করছে মিগজাউম ৷ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা ৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায় বিক্ষিপ্ত চলছে সকাল থেকে ৷উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদ দিলে মোটের উপরে মেঘমুক্ত আকাশ থাকবে ৷ শুক্রবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার একটু করে পরিবর্তন লক্ষ্য করা যাবে ৷ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ ডিসেম্বর। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

Free Access

Related Articles