আন্তর্জাতিক

ইজরায়েলের বিপক্ষে মন্তব্য স্পেনের, ক্ষুব্ধ নেতানিয়াহু সরকার

Spain's Comments Against Israel Anger Netanyahu Government

The Truth Of Bengal: ইজরায়েল ও হামাস যুদ্ধে সমগ্র দেশ জুড়ে ইজরায়েলের নির্বিচার অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন চালালেও ইউরোপ সহ পশ্চিমের অধিকাংশ দেশ এই যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করে। তবে এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা গেল স্পেনে। স্পেন সরকার ইজরায়েলকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

ইজরায়েল ও হামাসের  সংঘাত চলছে বহু দিন ধরে। গাজা ভূখণ্ডের উপর ইজরায়েল নির্বিচারে অত্যাচার চালিয়ে যাচ্ছে। ইজরায়েলের এই আক্রমণকে প্রথম থেকেই সমর্থন করছে ইউরোপ সহ বহু পশ্চিমা দেশ গুলি। তবে এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে স্পেনে। স্পেন সরকার ইজরায়েল ও হামাস যুদ্ধের নিন্দার পাশাপাশি ইজরায়েল কটাক্ষ করে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে জানিয়েছেন ইজরায়েল অনাচার ভাবে একের পর এক শিশু হত্যা করে চলেছে সেই বিষয় সবার সামনে এসেছে। তাহলে কি ইজরায়েল মানবধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইন ভুলতে বসেছে? তিনি আরও বলেন গাজায় উপর ইজরায়েলের এই নৃশংস অত্যাচার কোনোভাবেই আর মেনে নেওয়া যায়না। সানচেজ এর এই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া  ইজরায়েল নেতানিয়াহু সরকারের।

জেরুজালেমে স্পেনের রাষ্ট্রদূতকে ডেকে অতন্ত্য খারাপ মন্তব্যের সঙ্গে তিরস্কার করে তেল আভিব। স্পেনের রাজধানী মাদ্রিতে নিযুক্ত থাকা ইজরায়েলি রাষ্ট্রদূতদেরও ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু সরকার। প্রসঙ্গত, ইজরায়েল ও হামাস যুদ্ধে এতদিন পর্যন্ত প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে। যাদের মধ্যে অধিকাংশই রয়েছে মহিলা এবং শিশু। কয়েকদিনের যুদ্ধ বিরতির পর ফের হামালা চালানো শুরু করেছে ইজরায়েল।

বোমাবর্ষণ, হামাসের গোপন ঘাঁটিতে সমুদ্রের জল ঢুকিয়ে দেওয়ার কৌশল করে ইজরায়েলদের একটাই লক্ষ যে করেই হোক হামাসকে নির্মূল করা।

Free Access

Related Articles