
The Truth of Bengal: সংবিধান দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সংবিধান নিয়ে বিভ্রান্তিকর পোস্টের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । রবিবার ছিল সংবিধান দিবস। আর সেই দিনই সংবিধান নিয়ে অবমাননাকর কথা বলেন নয়ডার এক যুবক। সংবিধান অবমাননার অভিযোগ করায় গ্রেটার নয়ডার সেই যুবককে গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর একুশের ওই অভিযুক্তের নাম ভানু আলিয়াস জিয়াস। তিনি গ্রেটার নয়ডা সংলগ্ন বিসাহাদা গ্রামের বাসিন্দা। স্থানীয় জার্চা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
৩৫৪ (ইচ্ছাকৃতভাবে এলাকার শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৬৭ (তথ্য প্রযুক্তি আইন) ধারায় মামলা দায়ের হয়েছে ভানুর বিরুদ্ধে। রবিবার সোশাল মিডিয়ায় সংবিধান নিয়ে অবমাননার পোস্ট করেন অভিযুক্ত। আর বিতর্কিত সেই পোস্ট রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। আর সেই পোস্ট ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।






