
The Truth of Bengal, Mou Basu: দেশবিদেশের পর্যটকদের কাছে চিরদিনই দারুণ জনপ্রিয় স্থান আগ্রার তাজমহল। প্রতিবছর লাখ লাখ পর্যটক তাজমহল দর্শনে আসেন। বিশ্বের অন্যতম বিস্ময়কর দ্রষ্টব্য স্থান তাজমহলের খ্যাতি ভুবনজোড়া। সেই তাজমহলের শিরোপায় যোগ হল নয়া পালক। ২০২৩ সালের বিশ্বের সেরা দ্রষ্টব্য স্থানের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আগ্রার তাজমহল।
Bounce নামের একটা সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। এবছর তাজমহলের স্কোর হয়েছে ৭.৬০। গত বছরের তুলনায় এবার তাজমহলের স্কোর কমেছে। সপ্তদশ শতকে নির্মিত তাজমহলের নাম ১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম ওঠে। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ২২ মিলিয়ন বা ২ কোটি ২০ লাখ মানুষ তাজমহল নিয়ে গুগল সার্চ করেছেন।
২০২২ সালে ৩৩ লাখ পর্যটক তাজমহল দর্শন করেন।বিশ্বের সেরা দ্রষ্টব্য স্থানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকার নায়াগ্রা ফলস। নায়াগ্রার স্কোর ৯.৪৫। তৃতীয় স্থানে আছে আমেরিকারই গ্র্যান্ড ক্যানিয়ন। চতুর্থ স্থানে আছে ইংল্যান্ডের বিগ বেন, পঞ্চম স্থানে আছে গোল্ডেন গেট ব্রিজ। ষষ্ঠ স্থানে আছে দুবাইয়ের বুর্জ খলিফা। সপ্তম স্থানে আছে প্যারিসের আইফেল টাওয়ার। অষ্টম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি। পেরুর মাচু পিচু আর লন্ডনের লন্ডন আই যথাক্রমে নবম ও দশম স্থানে আছে।
Free Access






