মহিলা সংরক্ষণ বিলে সমর্থন করবেন শতাব্দী? মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে
সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ।
Truth of Bengal: সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে বৈঠক করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শনিবার দুপুর ১২টা নাগাদ পিডব্লুডি টেন্টে এই সাক্ষাৎ হয়। স্বাভাবিকভাবেই তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ। শুভেন্দু অধিকারীর কথায়, নিজের লোকসভা এলাকার একটি কাজ নিয়ে আলোচনার জন্য শতাব্দী তাঁর কাছে সময় চেয়েছিলেন। সেই মতো সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। বৈঠকে তিনি সাংসদকে ভোটের অবস্থান জানতে চাইলে শতাব্দী মহিলা সংরক্ষণ বিলের পাশে থাকার কথা জানান বলে দাবি মুখ্যমন্ত্রীর।
সম্ভবত ৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হতে পারে। তার আগে দিল্লিতে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসার কথা এনসিপিআই সাংসদদের। ওই বৈঠকে শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বিশেষ অধিবেশনের আগে শতাব্দী ও শুভেন্দুর এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।






