দোষী ১০ বিজেপি বিধায়ক! শাস্তির পক্ষে নন অধ্যক্ষ
এরপরই বিজেপি বিধায়কদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় মার্শাল এবং অন্যান্য নিরাপত্তা রক্ষী দের।
Truth Of Bengal: গত বিধানসভা অধিবেশনে ১০ জন ভারতীয় জনতা পার্টির বিধায়ককে (BJP MLAs) সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড করার পরেও হাউস থেকে বেরোতে চাইছিলেন না বিধায়করা। মার্শাল দিয়ে বার করে দেবার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ। এরপরই বিজেপি বিধায়কদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় মার্শাল এবং অন্যান্য নিরাপত্তা রক্ষী দের।
[আরও পড়ুন: boAt Watch: ভারতের বাজারে boAt-এর নতুন স্মার্টওয়াচ, থাকছে ‘ট্যাপ অ্যান্ড পে’ ফিচার]
এ প্রসঙ্গে মার্শালদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় অধ্যক্ষদের। আবার ভারতীয় জনতা পার্টির বিধায়কদের (BJP MLAs) পক্ষ থেকেও থানায় রিপোর্ট করা হয়। সমস্ত দিক বিচার করার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হাউসে জানিয়ে দিয়েছেন, শংকর ঘোষ সহ দশ জন ভারতীয় জনতা পার্টির বিধায়করা দোষী। কিন্তু বিধানসভার গরিমার কথা ভেবে তাদের শাস্তি দেওয়া হল না।
দোষী ১০ বিজেপি বিধায়ক! শাস্তির পক্ষে নন অধ্যক্ষ pic.twitter.com/BHXBiwx8le
— TOB DIGITAL (@DigitalTob) September 2, 2025
সেই সঙ্গে অধ্যক্ষ বলেন, আমি কোনও কঠিন পদক্ষেপ নিলাম না। সমস্ত বিধানসভার সদস্যদের কাছে বার্তা যে আগামী বিধানসভাগুলিতে যেন এমন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।






