রাজ্যের খবর

রং-তুলির জাদুতে ক্যানভাসে ফুটল প্রকৃতি! রিষড়ায় খুদে শিল্পীদের বর্ণাঢ্য বার্ষিক প্রদর্শনী

স্কুলের সাড়ে তিন বছর থেকে ১৫ বছর বয়সী ছাত্রছাত্রীদের রং এবং তুলির টানে জীবজন্তু থেকে প্রকৃতির বিভিন্ন বিষয়গুলি ক্যানভাসে ফুটে উঠল

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: রিষড়ার অভিজাত অংকন শিক্ষা কেন্দ্র চিত্রলেখা আর্ট সেন্টারের বার্ষিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল। স্কুলের সাড়ে তিন বছর থেকে ১৫ বছর বয়সী ছাত্রছাত্রীদের রং এবং তুলির টানে জীবজন্তু থেকে প্রকৃতির বিভিন্ন বিষয়গুলি ক্যানভাসে ফুটে উঠল। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে ছিল তাদের করা অসাধারণ ক্রাফটের কাজ। সংস্থার পক্ষ থেকে কর্ণধার সোনালী দাস জানালেন আমরা প্রতিবছর এই ধরনের বার্ষিক অনুষ্ঠান করে থাকি।

এ বছরও ছাত্র ছাত্রীদের অসাধারণ সমস্ত হাতের কাজ এক্সিবিশানে স্থান পেয়েছে, যা উপস্থিত গুণীজনদের মুগ্ধ করেছেন। প্রতিবছর আমরা প্রদর্শনী করলেও তার সঙ্গে সঙ্গে এবছর প্রথমবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীদের ছবি আমরা বিক্রির জন্য রেখেছিলাম, এবং যেসব শিল্পীদের ছবি বিক্রি হয়েছে তাদের হাতে সেই বিক্রয়লব্ধ অর্থ আমরা তুলে দিয়েছি তাদের হাতে।

সোনালী দেবী জানান শুধু তাই নয় সারাদিনব্যাপী এই প্রোগ্রামে আগত ছাত্র-ছাত্রীরা যাতে বোর না ফিল করে তাই তাদের একঘেয়েমি কাটাতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। তাতে ছাত্র-ছাত্রীরা গান নাচ আবৃত্তির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে রাখে।

Related Articles