রাজ্যের খবর

অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারকাণ্ড! জেরার মুখে আইএসএফ নেতার স্বীকারোক্তি, গ্রেফতার ৩

Firearms smuggling case

The Truth of Bengal: ২০২৩ সালে ৩০শে সেপ্টেম্বরের ভাঙ্গড়ের আইএসএফ নেতা খোরশেদ মোল্লাকে আগ্নেয়াস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করে হাড়োয়া ও ভাঙ্গড় থানার পুলিশ। ইতিমধ্যে ওই আইএসএফ  নেতাকে গ্রেফতার করা  হয়েছে। পরে আর জিজ্ঞাসা বাদ করে জানা গিয়েছে, নতুন অস্ত্র বিক্রেতার খোঁজ।

বুধবার ভোররাতে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখার এসডিপিও আমিনুর  ইসলাম, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামে স্বপন সর্দার বলে এক অস্ত্র বিক্রেতা কে  হাতেনাতে গ্রেফতার করে।তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি কাটা রাইফেল দুই রাউন্ড গুলি। স্বপন পেশায় বাউল শিল্পী, এর সঙ্গে আইএসএফ নেতার কি যোগসূত্র আছে তদন্ত করে  দেখছে পুলিশ।

কিছুদিন আগে হাড়োয়ার শালিপুর এলাকায় এক আইএসএফ কর্মী অস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গ্রামবাসীদের কাছে। হাড়োয়া থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে। পুলিশ সুত্রে খবর, অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, উদ্ধার হাওয়া রাইফেল ও গুলি খোরশেদ মোল্লার কাছ থেকেই কিনত তারা। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাকে  ১৪দিনের  পুলিশ হেফাজতের নেয়ার আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।

Free Access

Related Articles