রাজ্যের খবর

প্রশাসনে বড়সড় রদবদল, ১৬২ জন ডব্লিউবিসিএস অফিসারের বদলি ও পদোন্নতি

নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন করে অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে

জয় চক্রবর্তী: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল শুরু হয়েছে। এবার ১৬২ জন ডব্লিউবিসিএস অফিসারের বদলি, পদায়ন ও পদোন্নতির নির্দেশ জারি করল রাজ্য সরকার। নবান্নের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন করে অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, বেশ কয়েকজন ডব্লিউবিসিএস অফিসারকে অতিরিক্ত জেলাশাসক পদে উন্নীত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা ও দফতরে কর্মরত বহু অফিসারকে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং নতুন সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই রদবদল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

নতুন তালিকায় বিভিন্ন জেলার মহকুমা শাসক, যুগ্ম সচিব, বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক-সহ একাধিক পদে পরিবর্তন আনা হয়েছে। অনেক অফিসারকে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তরিত করা হয়েছে, আবার বেশ কয়েকজনকে গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয় বৃদ্ধি এবং জনমুখী পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যেই এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দ্রুত যোগদান করে কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

Related Articles