অফবিট

জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত নেই, মিলবে কি বিনামূল্যে ১৫জিবি স্টোরেজ?

১৫ জিবি স্টোরেজের মধ্যে যে কোনও ফাইল, ফটো, ভিডিও স্টোর করে রাখা সম্ভব ৷

Truth of Bengal: Google এ যে কোনও অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজন হয় gmail অ্যাকাউন্টের ৷ আর Gmail অ্যাকাউন্ট চালু করলেই প্রত্যেক ব্যবহারকারী ১৫ জিবি করে বিনামূল্যে স্টোরেজ ব্যবহার করার সুবিধা পেতেন ৷ কিন্তু বর্তমানে তা কমিয়ে ৫ জিবি করেছে গুগল।

১৫ জিবি স্টোরেজের মধ্যে যে কোনও ফাইল, ফটো, ভিডিও স্টোর করে রাখা সম্ভব ৷ প্রয়োজনে স্টোরেজ বাড়ানোও যেত৷ তার জন্য প্রতিমাসে অর্থ খরচ করতে হয় ব্যবহারকারীদের ৷ Google জানিয়েছে, এবার থেকে যে সব ব্যবহারকারীর Google অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক বা সংযুক্ত করা নেই তাঁদের ক্ষেত্রে ১৫ জিবি স্টোরেজ কমিয়ে ৫ জিবি করা হয়েছে ৷ তবে যাঁদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করা রয়েছে তাঁরা ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করারই সুযোগ পাবেন। টেক জায়েন্ট Google জানিয়েছে, বর্তমানে অনেকে ইন্টারনেট ব্যবহার করার সময় লোকাল স্টোরেজের পরিবর্তে ক্লাউ়ড স্টোরেজ ব্যবহার করছেন ৷

সেক্ষেত্রে অতিরিক্ত টাকা দিয়ে স্টোরেজ না কিনে একজন ব্যবহারকারীই একাধিক গুগল অ্যাকাউন্ট খুলছেন। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা 15GB করে স্টোরেজ ব্যবহার করছেন। কিন্তু ক্লাউড স্টোরেজের জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা বহন করতে প্রচুর টাকা খরচ হয় ৷ ফলে সংস্থার আর্থিক ক্ষতি হচ্ছে ৷ সে কারণেই নতুন নিয়ম চালু করা হয়েছে। ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করার জন্য মোবাইল নম্বর লিঙ্ক করতেই হবে বলে জানিয়েছে গুগল।