রাজ্যের খবর

রাজ্যের মুখ্য সচিব কে শুভেচ্ছা আইআইটি কানপুরের

আইআইটি কানপুরের প্রাক্তনী মনোজ আগরওয়াল ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন অভিজ্ঞ আমলা

Truth of Bengal: কিছুদিন আগেই শেষ হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। রক্তপাত বিহীন বিধানসভা নির্বাচন সাধারণ মানুষের কাছে ভোট উৎসব ছিল। সিইও হিসেবে মনোজ কুমার আগরওয়াল বিধানসভা নির্বাচন অত্যন্ত দক্ষ হতে সামলেছেন। এর পরেই সেই দক্ষতাকে কাজে লাগাতে রাজ্য সরকার মনোজ কুমার আগরওয়াল কে মুখ্য সচিব হিসাবে দায়িত্ব দিয়েছে। আইআইটি কানপুরের প্রাক্তনী মনোজ আগরওয়াল ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন অভিজ্ঞ আমলা।

দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব সামলেছেন। রাজ্যের মুখ্য সচিব কে শুভেচ্ছা জানিয়েছে আইআইটি কানপুর।এর আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে রাজ্যের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে বসানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

নতুন দায়িত্ব মুখ্যসচিব হিসেবে এবং রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে পরিচালনা করবেন। এমন দক্ষ আধিকারিক কে শুভেচ্ছা জানাতে ভোলেনি আইআইটি কানপুর।

Related Articles