কলকাতারাজ্যের খবর

শুক্রবার জেলা সফরে যেতে পারেন সিইও

সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন।

Truth of Bengal: শুক্রবার ফের জেলা সফরে যেতে পারেন সিইও মনোজ কুমার আগরওয়াল। পূর্ব মেদিনীপুরের পর এবার বীরভূম এবং মুর্শিদাবাদ সফর করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এদিন বীরভূমের নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা। ‌ জেলাশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার সহ সমস্ত আতিক আলীদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম থেকে সিইও’র যাওয়ার কথা রয়েছে মুর্শিদাবাদে। সেখানেও সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করবেন।

নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দুই জেলাতেই পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে আলাদা বৈঠক করার কথা রয়েছে বলেই সূত্রের খবর। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে হামলা ও লুটের অভিযোগে বুদ্ধদেব গিরির অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্রকর সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলোপ করা হয়েছিল। সেই রিপোর্টের ওপর নির্ভর করেই এফআইআর দায়ের করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। অন্যদিকে বিচারাধীন ভোটারদের যাচাই পর্ব এখনো সম্পূর্ণ হয়নি। ২২,১৬৩ জন ভোটারের নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

বিচারাধীন তালিকা থেকে দেখা যাচ্ছে সব থেকে বেশি বাদ পড়েছেন মুর্শিদাবাদ এবং মালদা থেকে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বাদ পরার সংখ্যা ৭৪,৭৭৫, রঘুনাথগঞ্জে সেই সংখ্যা ৪৬,১০০। মুর্শিদাবাদের ডোমকলে বাদ পড়েছে ৩৭,৫৫৫ এবং জঙ্গিপুরে সেই সংখ্যা ৩৬,৫৮১। অন্যদিকে মালদার সুজাপুরে বাধনা সংখ্যা ২৬,৮২৯ জন।

Related Articles