প্রযুক্তি

এআই প্রযুক্তি নির্ভর Googlebook ল্যাপটপ আনল Google

Googlebook হল প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ ৷

Truth of Bengal: ক্রেতাদের কথা ভেবে সর্বপ্রথম ক্লাউট-ফার্স্ট ব্রাউজার নির্ভর ল্যাপটপ Googlebook আনল টেক জায়েন্ট Google।  এই ল্যাপটপে রয়েছে ChromeOS অপারেটিং সিস্টেম। Googlebook হল প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ ৷ যেখানে প্রতিটি প্রিমিয়াম লেভেলের হার্ডওয়ার ব্যবহার করা হয়েছে।

ChromeOS, Android এবং Gemini একসঙ্গে মিলে তৈরি করা হয়েছে Googlebook। এর ফলে কোনওরকম ল্যাগিং ছাড়াই Googlebook ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও ব্যবহারকারীরা ল্যাপটপ ও ফোনের মধ্যে সমন্বয় রাখতে পারবেন। নয়া মডেলের ল্যাপটপে কুইক অ্যাকসেসের সুবিধা রয়েছে ৷ ফলে সহজে ব্রাউজিং, সার্চ বা ফোন থেকে ফাইল ইনসার্ট করার মতো কাজ করা যাবে। ল্যাপটপের সঙ্গে থাকবে ম্যাজিক পয়েন্টার কার্সার।

গুগল ডিপমাইন্ডের সাহায্যে তৈরি এটি একটি উন্নতমানের কার্সার। শুধু কার্সারটি নাড়ালেই জেমিনি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরামর্শ দেবে।

Related Articles