প্রযুক্তি

এবার গাড়ি চালাবে জেমিনি এআই! গুগলের নয়া চমকে বদলে যাবে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা

এর আগের Google Assistant-এ Gemini AI-এর এই আপগ্রেড ছিল না।

Truth of Bengal: গাড়ি চালানোর ক্ষেত্রেও এবার সাহায্য করবে টেক জায়েন্ট Google এর এআই প্রযুক্তি Gemini AI। Google তাদের AI অ্যাসিস্ট্যান্ট Gemini-কে ‘Google built-in’ প্রযুক্তিতে যোগ করেছে। যে সব গাড়িতে Google built-in প্রযুক্তি রয়েছে সেখানে এবার গাড়ি চালকরা Google Assistant-এ Gemini-র সাহায্য পাবেন। এর আগের Google Assistant-এ Gemini AI-এর এই আপগ্রেড ছিল না।

আপডেটটি প্রথমে আমেরিকার চালু হবে এবং তারপর অন্যান্য দেশেও এটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল। পুরোনো গাড়িগুলিতেও ‘over-the-air’ আপডেটের মাধ্যমে Gemini AI যোগ করা হবে। গুগলের আপগ্রেডেশনের ফলে আপনি গাড়ির সঙ্গে স্বাভাবিক ভাষায় কথা বলতে পারবেন। এর ফলে গাড়ির চালকদের এখন আর কোনও নির্দিষ্ট কমান্ড মুখস্থ করে রাখতে হবে না। আপনি সাধারণ ভাষাতে কমান্ড দিলেই গাড়িতে ব্যবহৃত AI তা বুঝতে পারবে।

কোথাও যানজটের সমস্যা থাকলে তাও জানিয়ে দেবে গুগল AI। শুধু তাই নয়, এটি Google Maps থেকে রিয়েল-টাইমের তথ্য নিয়ে একদম সঠিক উত্তর দেবে। গুগলের AI অ্যাসিস্ট্যান্ট মেসেজ পাঠানো, ইউটিউব মিউজ়িক, মেসেজের রিপ্লাই করা সবকিছুই এর মাধ্যমে করা যাবে। ফলে, গাড়ি চালানোর সময় কোনও অসুবিধা হবে না।