সানস্ক্রিনেও কাজ হচ্ছে না? নামী ক্রিম ছেড়ে মাখুন তরমুজ!
গরমে ত্বককে আর্দ্র রাখতে ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে তরমুজ।
Truth of Bengal: প্রচণ্ড গরমে ত্বকের দফারফা। রোদে পুড়ে লালচে হয়ে গেছে ত্বক। মলিন, কালচে লাগছে। নামি-দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করেও মিলছে না সুরাহা। সানস্ক্রিনেও আটকাচ্ছে না রোদের জ্বালা। এই পরিস্থিতিতে গরমের ফল তরমুজের ছোঁয়ায় হবে বাজিমাত। গরমে ত্বককে আর্দ্র রাখতে ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে তরমুজ।
ত্বকের পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন তরমুজ
১) তরমুজের রসের সঙ্গে শশার রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। মুখে লাগান। ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা ফিরে আসবে। মালিন্য কেটে যাবে।
২) এক কাপ চিনির সঙ্গে হাফ কাপ নারকেল তেলের সঙ্গে তরমুজের পাল্প মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিয়ে মুখে বা হাতে-পায়ে লাগান। কিছু সময় পর জল দিয়ে ধুয়ে নিন। ত্বকের মরা কোষ দূর হয়।
৩) তরমুজের রসালো পাল্প বের করে নিয়ে বীজ ফেলে দিন। রস বের করে নিয়ে ফ্রিজের বরফ জমানোর ট্রেতে ঢেলে দিয়ে বরফ জমিয়ে নিন। রোদ থেকে ফিরে বাড়িতে মুখে সেই আইসকিউব ঘষুন। ত্বকে আরাম মেলে। রক্ত সঞ্চালন বেড়ে যাবে। ত্বক থাকবে সতেজ, উজ্জ্বল।
৪) তরমুজ ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। টক দই ত্বক থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। ২ চামচ টক দইয়ের মধ্যে ৩ চামচ তরমুজের রস মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিন মুখ। ত্বকের বলিরেখা কমায় তরমুজের এই ফেসপ্যাক।




