পরিবর্তনের সরকারে একাধিক প্রশাসনিক রদবদল
এরপরই শনিবার সন্ধ্যা থেকে একের পর এক প্রশাসনিক রদবদদের নির্দেশিকা জারি হতে থাকে।
Truth of Bengal: শনিবার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এরপরই ময়দানে উক্ত দপ্তরের তাঁবুতে জরুরী বৈঠক করেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গে। আলোচনা হয় প্রশাসনিক রদবদল নিয়ে। এরপরই শনিবার সন্ধ্যা থেকে একের পর এক প্রশাসনিক রদবদদের নির্দেশিকা জারি হতে থাকে। তৃণমূল কর্মচারী সংগঠনের হোতা প্রতাপ নায়েক কে সিএমও থেকে বদলি করা হয়।
তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের আধিকারিক হিসেবে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করা হলো শান্তনু বালাকে। স্পেশাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটার হিসাবে ১৬ জন আধিকারিককে নিয়ে আসা হল সি এম ও বা মুখ্যমন্ত্রীর অফিসে। যার মধ্যে রয়েছেন সুদত্ত চৌধুরী, সুমন পাল, শুভাশিস ঘোষ, তিলক মৌলি রক্ষিত সহ একাধিক আধিকারিক। পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পরিবর্তন হয়েছে। সেই ধরনের সংখ্যা ১০০ এর উপরে।






