কলকাতা

গড়িয়ায় বিউটি পার্লারে রক্তারক্তি কাণ্ড! প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরি যুবক

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় দিনের বেলায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। মৃতার নাম রূপবাণী দাস (৫০)। তাঁর স্বামী অনুপ কুমার দাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপবাণী দেবীর একটি প্রায় ১৫ বছরের পুরনো বিউটি পার্লার রয়েছে এলাকায়। আজ দুপুর প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এরপর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় বাড়িতে। জানানো হয়, ভিতরে মারামারি চলছে।

খবর পেয়ে স্বামী, ছেলে ও জামাইবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। গিয়ে দেখা যায় চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে এলাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই জোড়া খুনের ঘটনা বলে অনুমান পুলিশের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে

Related Articles