রাজ্যের খবর

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী? রাজ্য রাজনীতিতে চর্চা

এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Truth of Bengal: বিধানসভা নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। ‌ চূড়ান্ত তালিকা তৈরি না হলেও বহরমপুরের কংগ্রেসের বিধানসভার প্রার্থী হিসেবে অধীর চৌধুরীর নাম ভেসে উঠছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছিলেন অধীর চৌধুরী। এরপর কিছুদিন অধীর চৌধুরীকে জাতীয় কংগ্রেসের রাজ্যের বিভিন্ন কার্যক্রমে খুব একটা দেখা যায়নি। ‌ আবার বিগত কয়েক মাসে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। তাহলে কি বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আগামী সপ্তাহ তে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশিত হবে। এপ্রিল মাসের দোড়গোড়ায় কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এবার কংগ্রেস একাই লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সম্ভবত নোয়াপাড়া থেকে প্রাপ্তি হতে পারেন। মৌসম বেনিজির নূর সুজাপুর বা মানিকচক থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা। দলীয় সূত্রে খবর, কংগ্রেসের হাই কমান্ডের সঙ্গে দফা ভিত্তিক বৈঠক হয়েছে অধীর চৌধুরীর। স্ক্রিনিং কমিটির বৈঠকে মুখবদ্ধ খামে এ আইসিস ির পর্যবেক্ষক গোলাম আহমেদ মিরকে আলাদা করে মুর্শিদাবাদ জেলার প্রার্থী তালিকা জমা দিলেন অধীর চৌধুরী। কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার বারটি আসনের জন্য প্রার্থীদের নাম অধীর চৌধুরীকে জমা দেন মুর্শিদাবাদ জেলা সভাপতি মনোজ চক্রবর্তী। সেই তালিকা পরে গোলাম আহমেদ মীর ও পর্যবেক্ষক সুদীপ রায় বর্মন কে তুলে দেন অধীর।

কংগ্রেসের সম্ভাব্যতাধিকার মধ্যে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী ছাড়াও রয়েছেন, নৈহাটি থেকে পরেশ সরকার, হাওড়া উত্তর থেকে দীপশিখা ভৌমিক, রাসবিহারী থেকে আশুতোষ চট্টোপাধ্যায়, বালিগঞ্জ থেকে মিতা চক্রবর্তী। যদিও এই কেন্দ্রে রোহন মিত্রের নামও রয়েছে। চৌরঙ্গী কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুমন রায় চৌধুরী। চাকদহ থেকে পূজা রায় চৌধুরী প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ‌

Related Articles