কলকাতা

ইউপিএসসি-তে সফল বাংলার ১১ কৃতিকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সফলদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা প্রার্থী, যা নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।

Truth Of Bengal: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বড় সাফল্যের খবর সামনে এল। ২০২৫ সালের ইউ পি এস সি সিভিল সার্ভিস পরীক্ষা উল্লেখযোগ্য ফল করেছেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা। বিশেষ করে রাজ্য সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক প্রার্থী এবারের ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন। সফলদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা প্রার্থী, যা নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।

এই সাফল্যকে তুলে ধরে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে গড়ে সংস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত মোট ১১ জন প্রার্থী এবারের UPSC পরীক্ষার ফাইনাল মেরিট তালিকায় স্থান পেয়েছেন।সফল প্রার্থীদের মধ্যে রয়েছেন দীক্ষা রাই (র‌্যাঙ্ক ৪০), আকাশ কুমার রাই (২৭৯), বৈষ্ণা বিশ্বাস (৩৬৭), গৌতম ঠাকুরি (৪৩২), দেবজ্যোতি হালদার (৪৪৩), দেবব্রত প্রামাণিক (৪৬৭), এস. নিবেদ কুমার (৪৮৬), মহসিনা বানু (৬৪৮), জুহি দাস (৬৪৯), কীর্তি চৌধুরী (৭৬০) এবং আনিয়েলা শেরপা (৮৯৩)।

Related Articles