এবার মাদ্রাসাতেও ‘বন্দেমাতারাম’- জারি সরকারি নির্দেশিকা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Truth of Bengal: রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পর এবার মাদ্রাসাগুলির ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষাদফতরের তরফে প্রকাশিত নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত এবং স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক।
এবার মাদ্রাসাতেও ‘বন্দেমাতারাম’- জারি সরকারি নির্দেশিকা pic.twitter.com/w2ENlDiHyv
— thetruthofbengal (@TruthofBengalX) May 21, 2026
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, পূর্বের সমস্ত নির্দেশ বাতিল করে অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যের সমস্ত স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা হবে।
এরপর শিক্ষাদফতরের তরফে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন সরকারি ও সরকারপোষিত স্কুলে ইতিমধ্যেই প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া শুরু হয়েছে। এবার সেই সিদ্ধান্তের আওতায় আনা হল মাদ্রাসাগুলিকেও।






