বিয়ের কথা লুকোনোর মাশুল! ঘুমের সুযোগে প্রেমিকের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করল লিভ-ইন সঙ্গিনী
কর্মসূত্রে দিল্লিতে থাকাকালীন বিহারের কাটিহারের বাসিন্দা আমিনা খাতুনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়।
Truth of Bengal: দিল্লি সংলগ্ন ওয়াজিরাবাদ এলাকায় এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা সামনে এসেছে। প্রেমের সম্পর্কে থাকাকালীন বিয়ের খবর লুকিয়ে অন্য জায়গায় পাত্রী দেখার অভিযোগে এক যুবকের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন সঙ্গিনীর বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম বিসর্জিত (২২), যিনি পেশায় একজন হাতুড়ে ডাক্তার এবং উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতে থাকাকালীন বিহারের কাটিহারের বাসিন্দা আমিনা খাতুনের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। ওই দিন রাতে ওয়াজিরাবাদের হিন্দু রাও হাসপাতালে এক যুবককে গুরুতর জখম অবস্থায় ভর্তি করার খবর পায় পুলিশ। চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের যৌনাঙ্গের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আক্রান্ত যুবকের বয়ান রেকর্ড করে এবং ঘটনার নেপথ্যে থাকা ভয়াবহ তথ্য প্রকাশ্যে আসে। তদন্তে জানা গিয়েছে, বিসর্জিত ও আমিনা গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এবং সম্প্রতি তাঁরা একই ছাদের নীচে থাকতে শুরু করেন। বিসর্জিতের দাবি, ২৫ ফেব্রুয়ারি রাতে আমিনা তাঁকে এক গ্লাস দুধ খেতে দেন। সেটি পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। অভিযোগ, সেই সুযোগেই আমিনা সবজি কাটার ছুরি দিয়ে বিসর্জিতের ওপর হামলা চালান এবং তাঁর যৌনাঙ্গে কোপ বসিয়ে সেখান থেকে চম্পট দেন।+
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আমিনা কোনোভাবে জানতে পেরেছিলেন যে বিসর্জিত তাঁকে না জানিয়ে অন্য কোথাও বিয়ের কথা চালাচ্ছেন বা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন। সেই ক্ষোভ এবং বিশ্বাসঘাতকতার জ্বালা থেকেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত যুবতীর খোঁজে দিল্লি পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে এবং তাঁর আদি বাড়ি বিহারের কাটিহারেও তল্লাশি চালানো হচ্ছে।






