মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলে যোগদান মিম কর্মীদের
শনিবার দুপুরে আয়োজিত এই কর্মী সভায় মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ওয়াসিম আক্রাম।
Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। কালিয়াচক -২ তৃণমূল কংগ্রেস কমিটি ও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বাবলা এলাকায় কে বি জয়নুল মাঠে। ‘আবার জিতবে বাংলা’ স্লোগানকে সামনে রেখেই এই সভার হয় আয়োজন। শনিবার দুপুরে আয়োজিত এই কর্মী সভায় মিম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ওয়াসিম আক্রাম।
সভামঞ্চে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা ৫২ নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন এবং তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি, ব্লক সভাপতি হাসিম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের কর্মদক্ষ ফিরোজ শেখ, আব্দুর রহমান-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
কর্মী সম্মেলনে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প—লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী ও সমব্যথী—তুলে ধরে প্রচার চালানো হয়। পাশাপাশি সম্প্রীতির বার্তা দেন দলীয় নেতৃত্ব এবং কেন্দ্র সরকারের জনবিরোধী আইনগুলির বিরুদ্ধেও সরব হন বক্তারা।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে সংগঠন মজবুত করতেই এই ধরনের কর্মী সম্মেলন চলবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।






