রাজ্যের খবর

ড্রোন করবে মুশকিল আসান! কালনা হাসপাতালে আধুনিক পদ্ধতিতে জঙ্গল সাফাই

সোমবার পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে আকাশপথে কীটনাশক স্প্রে করা হয় হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ঝোপজঙ্গলের উপর।

Truth Of Bengal:মনিরুল ইসলাম,পূর্ব বর্ধমান:  কালনা মহকুমা হাসপাতালে আগাছা দমনে অভিনব উদ্যোগ, ড্রোনে আকাশপথে কীটনাশক স্প্রে।কালনা মহকুমা হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় ঝোপঝাড় ও আগাছা দমনে অভিনব উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে আকাশপথে কীটনাশক স্প্রে করা হয় হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ঝোপজঙ্গলের উপর।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরের বেশ কিছু জায়গা এমন রয়েছে যেখানে সরাসরি শ্রমিক পাঠানো ঝুঁকিপূর্ণ। কোথাও বিষধর সাপের আনাগোনা, আবার কোথাও দুর্গম পরিবেশের কারণে সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। সেই সমস্ত জায়গায় নিরাপদ ও কার্যকরভাবে আগাছা নিধনের লক্ষ্যেই এই আধুনিক পদ্ধতির প্রয়োগ।

এ বিষয়ে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার সুব্রত সামন্ত জানান, আজ পরীক্ষামূলকভাবে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হচ্ছে। এতে একদিকে যেমন লেবারদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, তেমনি যে সমস্ত জায়গায় মানুষ পৌঁছাতে পারে না, সেখানেও সহজেই আগাছা দমন সম্ভব হবে।

Related Articles