Truth of Bengal: পরীক্ষার হলে দেরি করে আসায় প্রশ্ন করেছিলেন শিক্ষিকা, আর তার জেরেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রের হাতে সপাটে চড় খেতে হলো তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। এই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
“No one questions me at home, who are YOU to question me?”
-> Md Khan Ansari SLAPS a teacher for asking about late exam entry. Then returns with his father and 20 men to THREATEN her.
Silence from usual outrage factories is telling.
pic.twitter.com/YYC5h6EHGK— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) February 8, 2026
ঘটনাটি গত ২৪ জানুয়ারি গুজরাটের পাঁচমহল জেলার একটি স্কুলের। স্কুলে তখন দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর এক ছাত্র কক্ষে প্রবেশ করলে কর্তব্যরত শিক্ষিকা তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। অভিযোগ, সামান্য এই প্রশ্নেই মেজাজ হারিয়ে ফেলে ওই ছাত্র। শিক্ষিকার সঙ্গে প্রথমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে সে এবং এক পর্যায়ে সকলের সামনেই তাঁকে চড় মেরে বসে। এখানেই শেষ নয়, প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, ঘটনার পর ওই ছাত্র বিন্দুমাত্র অনুতপ্ত ছিল না। বরং ওই শিক্ষিকাকে সে ক্রমাগত হুমকি দেয় এবং ভয় দেখানোর চেষ্টা করে। স্কুলের সিসিটিভি ক্যামেরায় এই পুরো দৃশ্যটি ধরা পড়েছে। একজন ছাত্রের এমন ঔদ্ধত্য এবং শিক্ষিকার ওপর শারীরিক নিগ্রহের ঘটনায় স্তম্ভিত অভিভাবক থেকে শুরু করে শিক্ষামহল।
বিজেপিশাসিত গুজরাটে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেও শিক্ষিকাদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে সরব হয়েছে বিরোধী পক্ষ ও সাধারণ মানুষ। স্কুলের পক্ষ থেকে ওই ছাত্রের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনা বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয়ের এক করুণ ছবি তুলে ধরেছে।






