প্রযুক্তি

এবার মুখে হাসি ফোটাবে গুগল এআই! শুধু কথা বললেই এডিট হবে ছবি

Google AI Gemini পুরো কাজটি করবে ৷

Truth of Bengal: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর ফোটো এডিটিং টুল আনল টেক জায়েন্ট Google। নতুন এই ফিচারের মাধ্যমে ভয়েজ ও টেক্সট প্রম্পট দিয়ে স্টিল ইমেজ এডিট করা সম্ভব। নয়া এই ফিচারটি Google Photos এর মধ্যেই পাওয়া যাবে। Google এই সংক্রান্ত একটি ব্লগ পোস্টে লিখেছে, “এবার ভারতে Google Photos এ আপনার ছবি এডিট করুন কিছু কথা বলে ৷ আমরা লঞ্চ করছি একটি এডিটিং ফিচার ৷ যেখানে আপনি যেকোনও ছবি এডিট করতে পারবেন টেক্সট বা স্পিড কম্যান্ড দিয়ে ৷ Google AI Gemini পুরো কাজটি করবে ৷

Help me edit বাটনের সাহায্যে এই ফিচারটি চালু করা যাবে। কোনও বন্ধুর সানগ্লাস খুলে ফেলতে চাইলে এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব৷ এছাড়াও গোমড়া মুখে হাসি বসানো থেকে শুরু করে নতুন কোনও এলিমেন্ট জেনারেট করা সম্ভব হবে।’ গুগল জানিয়েছে, ইংরেজি, হিন্দি, তামিল, মরাঠি, বাংলা, তেলুগু ও গুজরাতি ভাষায় নতুন ফিচার পাওয়া যাবে৷ তবে এই AI নির্ভর এডিটিং টুল ব্যবহার করার জন্য ফোনে অন্তত 4GB RAM এবং Android 8.0 বা তার ওপরের কোনও ভার্সন থাকতে হবে।

Related Articles