গিগ কর্মীদের জন্য বড় খবর! স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত ডেলিভারি বয়, ক্যাব ড্রাইভাররা
এর ফলে তারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যায় সুবিধা নিতে পারবেন।
Truth Of Bengal: রাজ্য সরকার গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে গিগ ইকোনমির সঙ্গে যুক্ত কর্মীরাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর ফলে তারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যায় সুবিধা নিতে পারবেন। স্বাস্থ্যসাথীতে ২ কোটি ৪৫ লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
গিগ ওয়ার্কাররা—যাদের মধ্যে রাইড শেয়ারিং, ডেলিভারি, ফ্রিল্যান্স কাজ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করেন এমন কর্মীরা রয়েছেন, তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি স্বাস্থ্য সুবিধা পাবেন। এই উদ্যোগের মাধ্যমে গিগ ইকোনমির সঙ্গে যুক্ত কর্মীদের চিকিৎসা সংক্রান্ত সুবিধা সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া হবে।
বাজেটের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘গিগ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেই। আমরা আমাদের সামাজিক সুরক্ষায় আনছি। আমরা পোর্টাল করছি। সেখানে তাঁদের আবেদন করতে বলব।’



