তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যেই ১৯৯৮ সালের এই দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল।
Truth Of Bengal: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসী তথা দলীয় কর্মী-সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি দলের আদর্শ, সংগ্রাম ও ভবিষ্যৎ অঙ্গীকারের কথা তুলে ধরেন।
তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যেই ১৯৯৮ সালের এই দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। দেশমাতৃকার সম্মান রক্ষা, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষাই এই রাজনৈতিক যাত্রাপথের মূল দিশা বলে উল্লেখ করেন তিনি। আজও সেই আদর্শে অবিচল থেকে তৃণমূল কংগ্রেস কাজ করে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক…
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2026
বার্তায় দলীয় কর্মী ও সমর্থকদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের ফলেই আজ তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ, ভালোবাসা ও দোয়ায় সমৃদ্ধ একটি পরিবারে পরিণত হয়েছে। তাঁদের প্রতি তিনি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও সম্মান জানান। তৃণমূল নেত্রী আরও লেখেন, সাধারণ মানুষের স্বার্থরক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কোনও অপশক্তির কাছে মাথা নত করবে না। সব ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করেই গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি বার্তায় স্পষ্ট করেন। মা-মাটি-মানুষ পরিবারের সকল একনিষ্ঠ কর্মী ও সমর্থকদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।






