কলকাতারাজ্যের খবর

Gyanesh Bharati: ফের বঙ্গে জ্ঞানেশ ভারতী! ভোটার তালিকা সংশোধনের শুনানিতে এবার সরাসরি নজর দিল্লির

এসআইআর পর্বের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া কমিশনের গাইড লাইন মেনে হচ্ছে কিনা, তা দেখার জন্যই মূলত তার বঙ্গ সফর।

জয় চক্রবর্তী: ফের বঙ্গ সফরে জ্ঞানেশ ভারতী। শুনানি পর্ব পর্যবেক্ষণ করতে আগামী ৩০ তারিখ সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আসছেন পশ্চিমবঙ্গে। এসআইআর পর্বের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া কমিশনের গাইড লাইন মেনে হচ্ছে কিনা, তা দেখার জন্যই মূলত তার বঙ্গ সফর।

সঙ্গে আসছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি ও আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। ৩১ তারিখ তাদের দিল্লিতে ফিরে যাওয়ার কথা।

Related Articles