প্রযুক্তি

Google Disco AI: ইন্টারনেট ব্রাউজিংয়ে বিপ্লব! Google আনল AI-চালিত ‘Disco’

Google এর তরফে আনা হয়েছে Gemini 3 পাওয়ার্ড ব্রাউজার Disco

Truth of Bengal: ইন্টারনেট ব্রাউজিংয়েও এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ছোঁয়া। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর OpenAI, Perplexity-সহ বিভিন্ন বিভিন্ন AI এজেন্ট ওয়েব ব্রাউজার এসেছে। এবার Google Chrome এআই প্রযুক্তি নির্ভর ওয়েবব্রাউজার ‘Google Disco’ আনল। Google এর তরফে আনা হয়েছে Gemini 3 পাওয়ার্ড ব্রাউজার Disco। গুগলের তরফে বলা হয়েছে, ‘Designed to reimagine browsing and building for the modern web ৷’

Disco অন্য ব্রাউজারের থেকে অনেকটাই আলাদা হবে ৷ এই ব্রাউজারে কোনও ওয়েব URL দেওয়ার প্রয়োজন নেই ৷ সে’ক্ষেত্রে, কোনও একটি টপিক লিখতে হবে ব্যবহারকারীকে। Disco নিজে থেকেই ওই টপিক সার্চ করে রেজাল্ট দেখাবে। AI পাওয়ার্ড ওই ব্রাউজার নিজে থেকেই একটি চাহিদা অনুযায়ী যাবতীয় তথ্য আপনার সামনে হাজির করবে। কোনও পড়ুয়া নির্দিষ্ট কোনও টপিক সম্পর্কে জানতে চাইলে Disco সেই টপিকের উপর যাবতীয় তথ্য সামনে নিয়ে আসবে। Gemini 3 ব্যবহার করে Disco সবক্ষেত্রেই On the go Result দেবে। Disco–র সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল GenTabs। এই ফিচার ব্যবহারকারীর খোলা ট্যাবগুলো দেখে বুঝে নেয়, তিনি কী কাজ করতে চাইছেন। তার পর সেই কাজের জন্য নিজে থেকেই ছোট ছোট ওয়েব অ্যাপ তৈরি করার প্রস্তাব দেয়।

গুগল এই কাস্টম অ্যাপগুলিকেই বলছে GenTabs। GenTabs শুধু প্রশ্নের উত্তর দেয় না। বরং ব্যবহারকারীর খোলা ট্যাব আর আগের জেমিনি চ্যাটের তথ্য ব্যবহার করে সঙ্গে সঙ্গে কাজের মতো অ্যাপ তৈরি করে দেয়। পরে ব্যবহারকারী চাইলে সাধারণ ভাষায় নির্দেশ দিয়েই সেই অ্যাপ আরও সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। গুগল জানিয়েছে, GenTabs দিয়ে তৈরি যে কোনও কনটেন্টে তথ্যের মূল সূত্রের লিঙ্ক থাকবে। ফলে ব্যবহারকারী বুঝতে পারবেন, তথ্য কোথা থেকে নেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, Disco-তে আরও নতুন ফিচার আসবে। Disco ব্যবহার করতে হলে ওয়েটলিস্টে নাম লেখাতে হবে। আপাতত এটি শুধুমাত্র macOS ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু হচ্ছে।