১০ জনের এভারটনকে পেয়েও জয় পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আচমকাই প্রতিপক্ষ এভারটনের রক্ষণের একটি ভুলে গোল লক্ষ্য করে ম্যান-ইউ ফুটবলার যে শট নেন, তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
Truth Of Bengal: ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করার পর এভারটনের কাছে হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে। ম্যাচের ফল ১-০। ম্যাচের প্রায় অর্ধেকের বেশি সময় প্রতিপক্ষ এভারটনকে পেয়েও জয় তুলে আনতে পারলেন না মহম্মদ সালাহরা।
ঘটনার সূত্রপাত ম্যাচের ১৩ মিনিটে। আচমকাই প্রতিপক্ষ এভারটনের রক্ষণের একটি ভুলে গোল লক্ষ্য করে ম্যান-ইউ ফুটবলার যে শট নেন, তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বেশ শুরু। এভারটনের দুই খেলোয়াড় মিডিও ইদ্রিসা গুয়ে ও সেন্টারব্যাক মাইকেল কিন নিজেদের মধ্যে জড়িয়ে পড়লেন। এরপরই আচমকা গুয়ে কিনের মুখ লক্ষ্য করে একটি চড়ও মারেন। এরপরই ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেন ম্যান-ইউ-এর গোলরক্ষক। প্রতিপক্ষ হয়েও এভারটনের ফুটবলার গুয়েকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে থাকেন পিকফোর্ড।
প্রসঙ্গত, গুয়েকে ওইরকম উত্তপ্ত হতে দেখে শেষ পর্যন্ত লালকার্ড দেখাতে বাধ্য হন ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি। দীর্ঘ ১৭ বছর পর ফের সতীর্থের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়লেন কোনও খেলোয়াড়। এর আগে ২০০৮ সালে স্টোক সিটির সতীর্থ ও অধিনায়ক অ্যান্ডি গ্রিফিনকে চড় মেরে লাল কার্ড দেখেছিলেন রিকার্ডো ফুলের। সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গুয়ের লাল কার্ড দেখা ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় ঘটনা। অবশ্য এই ঘটনার কিছুক্ষণ বাদেই গোলের স্বাদ পেয়ে যায় এভারটন। তাদের হয়ে একমাত্র গোল কিয়ারনান ডিউসবেরি-হলের।
গুয়ে মাঠ ছাড়তেই প্রায় এক ঘণ্টারও বেশি সময় ১০ জনের এভারটনকে পেয়েও সুবিধা আদায় করতে পারল না রেড ডেভিলসরা। তবে চেষ্টার কোনও ত্রুটি ছিল না ম্যান-ইউ ফুটবলারদের মধ্যে। কিন্তু আসল কাজটাই করতে পারলেন না রুবেন অ্যামোরিমের দল।
এই জয়ের ফলে সাপ-লুডোর পয়েন্ট টেবিলে এভারটন উঠে এল ১১ নম্বর স্থানে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। অপর দিকে ম্যাচ হারলেও এক ধাপ ওপের রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।






