রাজ্যের খবর

হেলিকপ্টারের সমস্যার জেরে সড়ক পথে বনগাঁ সফর, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

পরিবর্তন এসেছে তাঁর দিনের কর্মসূচিতেও।

Truth Of Bengal: হেলিকপ্টার সংস্থার লাইসেন্স জনিত জটিলতার জেরেই বনগাঁ সফরে হেলিকপ্টারে উঠতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাধ্য হয়ে সড়কপথেই মতুয়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। পরিবর্তন এসেছে তাঁর দিনের কর্মসূচিতেও। দুপুর একটায় শুরু হওয়ার কথা থাকলেও, সভা শুরু হয় ২টোর দিকে। কিন্তু এই কপ্টারের সমস্যায় কী হাত রয়েছে বিজেপির? সভা শুরুতে এমনই ইঙ্গিত দিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

সভার শুরুতে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বিজিপিকে বারবার বলি ওরে আমার সঙ্গে খেলিস না। আমার খেলতে গেলে আমি যে খেলাটা করেবো সেই খেলায় তোমরা আমাকে ধোরতে পারনবে না, ছুঁতে পারবে না, নাগালও পাবে না। সব সংস্থা নিয়ে রেখে দাও, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুঁজে গুঁজে দাও কিন্তু ভোটা পাবে না।”

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

তিনি আরও বলেন, “আমার আজ আসতে দেরি হল। কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার রয়েছে। আমি সাত-আট মাস কপ্টার ব্যবহার করি না। বেরোনোর সময় হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। ইলেকশন শুরু হল না তার আগেই এসব শুরু হল। এর ফলে আমার লাভ-ই হল। পথে আসতে আসতে আমার সঙ্গে বহু মানুষের সঙ্গে। আমি অনেক এলাকা ঘুরে এসেছি। আমি আমার জনসংযোগ সেরে নিলাম।”

নবান্ন সূত্রের খবর, যে হেলিকপ্টারটিতে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটি প্রায় ছ’মাস ব্যবহার করা হয়নি। নিয়ম মেনে সফরের আগের দিনই মহড়া হয়েছিল কপ্টারটির। সেই সময় লাইসেন্স, সংক্রান্ত কোনও তথ্য জানানো হয়নি। কিন্তু মঙ্গলবার সকালে জানা যায়, কপ্টারের লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছে। ফলে ওই কপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল এনে সড়কপথেই যাত্রা করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কেন আগে লাইসেন্স,সংক্রান্ত তথ্য জানানো হয়নি, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। কপ্টার সংস্থাকে ইতিমধ্যেই শোকজ নোটিস পাঠানো হয়েছে।

Related Articles