খেলা

আগামী বছর থেকে শুরু হচ্ছে ফিফার নতুন টুর্নামেন্ট

সূত্রের খবর, খুব সম্ভবত আগামী নতুন বছরের মার্চ ও এপ্রিল মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Truth Of Bengal: ২০২৬ সাল থেকে নতুন একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে ঘোষণা করেছে ফিফা। নতুন শুরু হওয়া সেই টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। সূত্রের খবর, খুব সম্ভবত আগামী নতুন বছরের মার্চ ও এপ্রিল মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই সময় আন্তর্জাতিক বিরতি থাকে। ফলে সেই সময়টাই উপযুক্ত হবে বলে মনে করছেন ফিফার কর্তারা। তবে টুর্নামেন্ট শুধু পুরুষদেরই হবে না, মহিলাদেরও হবে বলে জানা গিয়েছে।

এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে ফিফার মূল উদ্দেশ্যই হল, বিশ্ব ফুটবল মানচিত্রে যে দেশগুলি তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল তাদেরকেই শক্তিশালী দেশগুলির সঙ্গে খেলে নিজেদের ভুল-ত্রুটি শুধরে আরও উন্নতি করে তোলা।

জানা গিয়েছে মহিলাদের ক্ষেত্রে টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে তিনটি দেশে। এই দেশগুলি হল, ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। এবং পুরুষদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে।

নতুন এই ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা সিরিজের মূল উদ্দেশ্য হল,  খেলোয়াড়, কোচ এবং ভক্তদের জন্য নতুন করে সুযোগ দেওয়া। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে বিশ্বের দরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরা।’

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের শুরুতেই নতুন এই টুর্নামেন্টের সম্বন্ধে বিস্তারিত জানানো হবে।

 

Related Articles