মেসি-ইয়ামলদের দ্বৈরথের দিন ঘোষণা করল ফিফা
ঠিক তেমনই নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
Truth Of Bengal: অবেশেষে জল্পনার অবসান হল। ফিনালিসিমিয়ার চূড়ান্ত দিন ঘোষণা করে দিল ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ২৭ মার্চ দোহাতে পরস্পরের মুখোমুখি হবেন মেসি বনাম ইয়ামলরা। দোহার লুসাইল স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে খেলতে দেখা যাবে লামিনে ইয়ামলকে। ঠিক তেমনই নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইতিমধ্যেই গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন গুরু বনাম শিষ্যের লড়াই দেখার জন্য। এবং তাঁদের মধ্যে অনেকেই মেসি-ইয়ামলের এই ম্যাচকে ‘মেন্টর বনাম মাস্টারপিস’ বলেও অভিহিত করেছেন।
এদিকে এই ম্যাচের প্রসঙ্গে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফিনালিসিমাকে ঘিরে এক জমকালো অনুষ্ঠান হবে। অর্থ্যাৎ কোনও হাইভোল্টেজ টুর্নামেন্টে যেমন হয়, অর্থ্যাৎ সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে, উন্মুক্ত প্র্যাকটিস সেশন সবই থাকবে। উল্লেখ্য, পূর্বে এই ম্যাচ ২৮ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না। তার পরিবর্তে ম্যাচের দিন এক দিন এগিয়ে আনা হল।
এই ম্যাচে মেসি-ইয়ামলরা কোন রংয়ের জার্সি পরে মাঠে নামবেন, তাও জানিয়ে দিয়েছে ফিফা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে মেসিরা কালো এবং ইয়ামলরা তাঁদের অ্যাওয়ে ম্যাচের সাদা জার্সি পরে মাঠে নামবেন।






