আগামী ২০ নভেম্বর জুরিখে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের প্লে-অফের ড্র
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সকল প্লে-অফের খেলাগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬-৩১ মার্চের মধ্যে।
Truth Of Bengal: আগামী বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর। ফুটবলের এই মহারণে এবার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ। এবার শেষ ছটি দেশ হিসেবে কারা অংশগ্রহণের ছাড়পত্র আদায় করতে পারবে, তার জন্য ফিফার সদর দফতরে আগামী ২০ নভেম্বর একটি লটারি অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্লে-অফের ম্যাচগুলি খুব সম্ভবত মেক্সিকোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্লে-অফে বলিভিয়া ও নিউ ক্যালেডোনিয়া নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সকল প্লে-অফের খেলাগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬-৩১ মার্চের মধ্যে। ফিফা সূত্রে জানা গিয়েছে, ইউরোপীয় প্লে-অফে চারটি দল চারটি ব্র্যাকেটে থাকবে। দলগুলি ১২টি বাছাই পর্বের গ্রুপে রানার আপ হয়ে খেলার যোগ্যতা অর্জন করবে। এমনকি গত বছর নেশন লিগের গ্রুপ জিতেছে এমন চারটি দল, যার মধ্যে ওয়েলস ও সুইডেন এই নিয়মের অন্তর্ভূক্ত হবে।


