রাজনীতিরাজ্যের খবর

এসআইআরের বিরোধিতা করলেন শাসকদলের নেতা, কী বললেন তিনি?

যদিও সেই তৃণমূল নেতার বক্তব্য যে তার বক্তব্যের ভুল মানে বার করা হচ্ছে।

Truth Of Bengal:  এসআইআরকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। চলছে জোর রাজনৈতিক তরজা। এই আবহাওয়ায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন বসিরহাটের হাড়োয়ার শাসকদলের নেতা আবদুল খালেক মোল্লা। কী বক্তব্য তাঁর? ঘাসফুল শিবিরের নেতাকে বলতে শোনা যায় যে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারার কথা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও সেই তৃণমূল নেতার বক্তব্য যে তার বক্তব্যের ভুল মানে বার করা হচ্ছে।

আরও পড়ুনঃ পিকে না দাঁড়ালে লাভ এনডিএর, দাবি জেভিসি পোলের সমীক্ষার

দলের নির্দেশ মেনে শনিবার হাড়োয়া ২ নম্বর ব্লকে শাসক শিবিরের তরফ থেকে আয়োজন করা হয় একটি কর্মশালা এসআইআর নিয়ে। সেখানে নিজের বক্তব্যে আবদুল খালেক মোল্লা বলেন, “বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারুন যদি এসআইআরে কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়।” এই মন্তব্যকে ঘিরে শুরু হয় সমালোচনা। বিজেপি নেতারা এর নিন্দা করলেও শাসকদলের সেই নেতার বক্তব্য, ভুল ব্যাখ্যা করা হয়েছে তাঁর মন্তব্যের।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, রাজ্যে এসআইআর শুরু হবে, ঘোষণা হওয়ার পর থেকেই একাধিক ব্যক্তি আত্মহত্যা করেছেন, যার চরম সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নিন্দা করেছেন। ঘাসফুল শিবিরের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একটি বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লিতে আন্দোলন করা হবে। যদিও বিজেপি নেতারা সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যদিও রাজ্যে এসআইআরের কাজকর্ম চালু হওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছিল তারা।

Related Articles