কাকা–ভাইজির প্রেম! সংঘর্ষ থেকে করুন পরিণতি মেয়ের বাবার, রক্তাক্ত রাতে কী হয়েছিল?
অভিযুক্ত ভরত মণ্ডলকে স্থানীয়রা হাতে-নাতে ধরে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পলাতক মন্টুর কাকিমা গীতা মণ্ডল।
অভিষেক দাস: নিজেদের পরিবারের মধ্যেই কাকা–ভাইজির প্রেম! এই অভাবনীয় ঘটনাকে ঘিরে করুন পরিণতির শিকার হলেন মেয়ের বাবা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামের ঘটনা। এই রক্তাক্ত রাতে ঠিক কী হয়েছিল?
কাকা–ভাইজির প্রেম! সংঘর্ষ থেকে করুন পরিণতি মেয়ের বাবার, রক্তাক্ত রাতে কী হয়েছিল? pic.twitter.com/OnMrRZ8Mo5
— TOB DIGITAL (@DigitalTob) October 31, 2025
অভিযোগ, পরিবারের মধ্যে চলা বিবাদের জেরে রাতে বাড়ির উঠোনেই মেয়ের বাবা মন্টু মণ্ডলকে (৪৩) খুন করলেন ভরত মণ্ডল। নিহত আর অভিযুক্ত সম্পর্কে কাকা-ভাইপো। ভাইপো ওপর হাসুয়া নিয়ে চড়াও হয়ে এলোপাথারি কোপ মারেন কাকা। পেটে, বুকে ও গলায় একাধিক আঘাত। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত মন্টু। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত ভরত মণ্ডলকে স্থানীয়রা হাতে-নাতে ধরে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পলাতক মন্টুর কাকিমা গীতা মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, মন্টু মণ্ডলের তিন মেয়ে এক ছেলে। এক মেয়ের সঙ্গে কাকা ভরত মণ্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে এরা কাকা ও ভাইজি। এই সম্পর্ককে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। প্রায় ছ’মাস আগে মন্টুর মেয়ে ও ভরতের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি মেয়েটি বাড়ি ফিরলেও, ভরতের ছেলে ফেরেনি। সেই বিষয় নিয়েই ফের বচসা থেকে সংঘর্ষে রূপ নেয়, আর তাতেই ঘটে হত্যাকাণ্ড। পুরো ঘটনা তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।






