রাজ্যের খবর

পশ্চিমবঙ্গ পুলিশের নতুন উদ্যোগ, AI সেল গঠনের ঘোষণা

ভবানী ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সেল পুলিশের কাজকে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দ্রুততর করার দিকেই বড় ভূমিকা নেবে।

জয় চক্রবর্তী: রাজ্য পুলিশের প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্যের ডিজি রাজীব কুমার নির্দেশ জারি করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সেল’ গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

ভবানী ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সেল পুলিশের কাজকে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও দ্রুততর করার দিকেই বড় ভূমিকা নেবে। নির্দেশ অনুযায়ী, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেলের চেয়ারম্যান হবেন একজন এডিজি পদমর্যাদার আধিকারিক। তাঁর নেতৃত্বেই সেলের নীতি প্রণয়ন ও কার্যক্রম পরিচালিত হবে।

সদস্য হিসেবে থাকবেন একজন আইজি, ডিআইজি, এসপি পদমর্যাদার আধিকারিক, যিনি সমন্বয়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এছাড়াও, দুইজন প্রযুক্তি বিশেষজ্ঞ সেলে যুক্ত থাকবেন, যারা এআই ব্যবহারের কারিগরি দিক, মূল্যায়ন এবং কৌশল নির্ধারণে পরামর্শ দেবেন।

Related Articles