উন্নয়নের কাজে যেন ব্যাঘাত না ঘটে: মুখ্যমন্ত্রী
Truth Of Bengal: সরকারি হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন সেখানে। সমস্ত জেলা শাসকদের থাকার নির্দেশ দেয়া হয়েছিল এই বৈঠকে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আধিকারিকরা উপস্থিত থাকার পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বেশকিছু প্রকল্প রয়েছে। সেই সমস্ত উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে তার নির্দেশ শনিবারের বৈঠকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: Kabaddi Triumph: যুব এশিয়ান গেমসের কবাডিতে জোড়া সোনা ভারতের
নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যেহেতু সমস্ত জেলার জেলাশাসকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন সেই কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আরো অগ্রগতির কথা মুখ্যমন্ত্রী নির্দেশ হিসাবে জানিয়েছেন। নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যে এস আই আর হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই দু-দুবার বৈঠক হয়েছে দিল্লিতে। পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আলাদা বৈঠক হয়েছে কমিশনের ফুল বেঞ্চের। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বঙ্গ সফরে এসেছিলেন। তিনি বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। যেহেতু নির্বাচনের বিভিন্ন কাজ এবং এসআইআর’র সমস্ত কাজ জেলা শাসকদের মাধ্যমে হবে, ফলে দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে তাদের। কিন্তু এর ফলে যেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে বাধার সৃষ্টি না হয়, সেটাও জেলা শাসকদের দায়িত্ব। (Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উন্নয়নের দায়িত্বের কথা আরও একবার মুখ্যমন্ত্রী বৈঠকে মনে করিয়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় ভাগের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যেই কর্মসূচি নিয়েছে নবান্ন। পাশাপাশি পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন আগামী বছর যেহেতু নির্বাচন রয়েছে, তার আগে উন্নয়নমূলক কাজ শেষ করতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, এসআইআর’র জন্য জেলাশাসকসহ রাজ্য সরকারের বিভিন্ন অফিসার ব্যস্ত থাকবেন। কিন্তু উন্নয়নমূলক কাজ যেন ব্যাহত না হয়। মুখ্যমন্ত্রী সব সময় চান , সাধারণ মানুষ উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত যাতে না হন। সেই কারণেই শনিবারের বৈঠকে উন্নয়নমূলক কাজ যেন থমকে না যায় সেই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। (Mamata Banerjee)






