দেশ

Maharashtra Doctor: হোটেলের ঘর থেকে উদ্ধার সরকারি হাসপাতালের চিকিৎসকের মৃতদেহ!

সূত্রের খবর, ওই নোটে চিকিৎসক অভিযোগ করেছেন যে, পুলিশ সাব-ইনস্পেক্টর গোপাল বাদানের নামে।

Truth of Bengal: মহারাষ্ট্রের সাতারা জেলায় সরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মহারাষ্ট্রের সাতারার জেলা হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের নাম সম্পদ মুন্ডে। বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। ওই চিকিৎসককে এক হোটেলের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আগে তাঁর হাতে লেখা একটি সুইসাইড নোট ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

সূত্রের খবর, ওই নোটে চিকিৎসক অভিযোগ করেছেন যে, পুলিশ সাব-ইনস্পেক্টর গোপাল বাদানের নামে। তিনি গত পাঁচ মাস ধরে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন এবং অন্য এক পুলিশ আধিকারিক প্রশান্ত ব্যাংকার তাঁর উপর মানসিক অত্যাচার চালিয়েছেন। ঘটনার পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। একইসঙ্গে, চিকিৎসকের হাতে লেখা সেই বার্তার ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে, যাতে বার্তার সত্যতা যাচাই করা যায়। তদন্তকারীরা জানিয়েছে, ফরেনসিক ও ময়নাতদন্তের রিপোর্টই এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত্যুর ঘটনার পুরো অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত দুই পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া বা বিবৃতি পাওয়া যায়নি। কাউকে গ্রেফতার করা হয়নি।এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

Related Articles