নতুন সম্পর্কে রণবীর? প্রাক্তন নিক্কির বিস্ফোরক পোস্টে তোলপাড় নেটদুনিয়া
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই রণবীরের সঙ্গে ইনফ্লুয়েন্সার জুহি ভাটের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে।
Truth Of Bengal: মাসকয়েক আগের ঘটনা, কমেডির নাম করে ভরা সভায় অশ্লীল মন্তব্য করে বিতর্কে জড়ান জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্ট হোস্ট রণবীর এলাহাবাদিয়া যিনি বিয়ার বাইসেপস নামেই বেশি পরিচিত। মুহূর্তের মধ্যেই তাঁর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় ব্যাপক সমালোচনা। থানায় অভিযোগ দায়ের থেকে শুরু করে বয়কটের ডাক সবই দেখা যায়। রাতারাতি একাধিক সমস্যায় পড়েন রণবীর।
সূত্রের খবর সেই সময় থেকেই রণবীরের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর দীর্ঘদিনের প্রেমিকা নিক্কি শর্মার। ধীরে ধীরে সেই দূরত্বই পরিণতি পায় বিচ্ছেদে। তাঁদের বহু বছরের সম্পর্ক ভেঙে যায়। যদিও রণবীর এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি।
View this post on Instagram
এদিকে সম্প্রতি ফের শিরোনামে আসেন রণবীর। শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন তিনি। দীপাবলির সময় সোশ্যাল মিডিয়ায় রণবীরের একটি পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে গুঞ্জন। ছবিতে দেখা যায় রণবীরের সঙ্গে রয়েছেন এক তরুণী। যদিও ছবিটি এআই নির্মিত তবুও নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে তবে কি নতুন প্রেমে রণবীর।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই রণবীরের সঙ্গে ইনফ্লুয়েন্সার জুহি ভাটের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। যদিও দীপাবলির ছবিতে সরাসরি জুহির উপস্থিতি দেখা যায়নি তবুও অনেকের মতে গোপন ইঙ্গিত দিয়েছেন ইউটিউবার।
এই পোস্ট নজরে এসেছে প্রাক্তন প্রেমিকা নিক্কিরও। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি লিখেছেন আমি সত্যিই হতবাক। সব সময়ই অভিনয় চলছে। কয়েক মাস ভালো থাকবে তারপর বলবে আমি মানসিকভাবে কষ্টে আছি আমি বিয়ে করতে পারব না সন্তান নিতে পারব না।
নিক্কির এই বক্তব্যকে ঘিরে জল্পনা তুঙ্গে। তিনি কি রণবীরকেই ইঙ্গিত করছেন। যদিও এই বিষয়ে রণবীর এখনও পর্যন্ত মুখ খোলেননি। নেটিজেনদের একাংশের মতে রণবীরের নতুন সম্পর্কের কারণে নিক্কির মধ্যে গাত্রদাহ তৈরি হয়েছে। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তবে কি জুহির জন্যই রণবীর নিক্কির সম্পর্ক ভেঙেছিল। এখন সকলের নজর একটাই প্রশ্নে রণবীর কি এই বিতর্কে মুখ খুলবেন নাকি নীরব থাকবেন।


