রাজ্যের খবর

বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে কড়া কমিশন! ৬০০ জনকে শোকজ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বুথ লেভেল অফিসারদের কাছ থেকে সন্তোষজনক জবাব না এলে আইনানুগ পদক্ষেপ করা হবে।

জয় চক্রবর্তী: ছ’শোরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগদান না করায় নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেওয়ার পথে। সূত্রের খবর, ওই সমস্ত অফিসার প্রশিক্ষণে অংশ নিতে অস্বীকার করেছেন। এর জেরে কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর(শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বুথ লেভেল অফিসারদের কাছ থেকে সন্তোষজনক জবাব না এলে আইনানুগ পদক্ষেপ করা হবে। কমিশনের দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজে নির্ধারিত নিয়ম মেনে উপস্থিতি বাধ্যতামূলক। তা সত্ত্বেও একাধিক বুথ লেভেল অফিসারের অনুপস্থিতি প্রশাসনিক প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “দায়িত্বে অবহেলা বা নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।”

Related Articles