হর্ষিতকে দলে নেওয়া নিয়ে গম্ভীর-শুভমনকে তোপ দাগলেন প্রিয়াঙ্ক
প্রথম ম্যাচে অজিদের কাজে পারথের টেস্টে পর্যদুস্ত হওয়ার পর প্রিয়াঙ্ক তোপ দাগেন হর্ষিতের দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে।
Truth Of Bengal: শুভমন ব্রিগেড এখন ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ খেলতে। এবারের অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন বোলার হর্ষিত রানা। নাইটদের এই বোলারকে দলে নেওয়ার চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। তালিকায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় ‘এ’ দলের ক্রিকেটার প্রিয়াঙ্ক পাঞ্চাল।
প্রথম ম্যাচে অজিদের কাজে পারথের টেস্টে পর্যদুস্ত হওয়ার পর প্রিয়াঙ্ক তোপ দাগেন হর্ষিতের দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্ক লেখেন, ‘কুলদীপ যাদবের পরিবর্তে গম্ভীর ও শুভমনরা দলে নিয়েছেন হর্ষিত রানাকে। দিল্লির এই বোলারকে দলে নেওয়ার পক্ষে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের যুক্তি ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে দলের স্বার্থে হর্ষিতকে দরকার। কিন্তু প্রথম ম্যাচে হর্ষিত তাঁর সেই দায়িত্ব পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে হর্ষিত রান করেন মাত্র ২ বল খেলে ১ রান। পাশাপাশি বল হাতে চার ওভার হাত ঘুড়িয়ে ২৭ রান দেন। সুতরাং বোঝাই যাচ্ছে হর্ষিত তাঁর দায়িত্ব পালন করতে বর্থ্য। এবং শুভমন-গম্ভীরদের উচিত হর্ষিতকে বোঝানো তাঁকে কি জন্য অস্ট্রেলিয়া নিয়ে আসা হয়েছে।’
এখানে থেমে না থেকে প্রিয়াঙ্ক আরও বলেন, ‘এই সিরিজের বাকি ম্যাচে আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের উচিত ওয়াশিংটন ও নীতীশের পরিবর্তে কুলদীপকে দলে নেওয়া।’ প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। বিরাটের রান না প্রসঙ্গে প্রিয়াঙ্ক জানান, ‘আমার আশা বিরাট ভাই একদিনের বাকি দুটি ম্যাচে ব্যাট হাতে নিশ্চয়ই রান পাবেন। কেননা বিরাটভাই দেশের জার্সি গায়ে ৩০০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর অভিজ্ঞতার ঝুলিও প্রচুর। কাজেই তিনি জানেন কখন কিভবে জ্বলে উঠতে হয়।’


