Mbappe: অনুশীলনে নামলেন না এমবাপে, ফরাসি তারকাকে ছাড়াই অনুশীলন রিয়ালের
এরপর রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে তাদের পরবর্তী ম্যাচ খেলতে ফ্লোরিডা ছাড়ে রবিবার। সেই বিমানেও দেখা মেলেনি ফরাসি স্ট্রাইকারের।
Truth of Bengal: ফ্লোরিডার পাম বিচে কান্ট্রি ডিস্ট্রিক্টের মাঠে শনিবার অনুশীলন সারছিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। প্রিয় দলের অনুশীলন দেখতে সেই সময় মাঠে এমবাপের নামাঙ্কিত জার্সি পরে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু ভক্ত। হলে কি হবে, অন্যদের দেখা মিললেও, মিলল না এমবাপের দেখা। তাই ব্যর্থ হয়েই থাকতে হল তাঁদের (Mbappe)।
আরও পড়ুন: Odisha: অপরাধ শুধু অন্যধর্মে বিয়ে! ৪০ জনকে মাথা মুড়িয়ে শাস্তি
এরপর রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে তাদের পরবর্তী ম্যাচ খেলতে ফ্লোরিডা ছাড়ে রবিবার। সেই বিমানেও দেখা মেলেনি ফরাসি স্ট্রাইকারের। রিয়াল মাদ্রিদ সূত্রে খবর, কিলিয়ান এমবাপেকে ছাড়াই শার্লটগামী বিমান ধরেছেন জ্যাবি আলানসোর বাকি ফুটবলাররা। মাত্র দিন কয়েক আগে পেটের ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে পরদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি যে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি বলেও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে (Mbappe)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এদিকে এমবাপে নেই, তার ওপর আরও একটি দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য। আলানসোর দল দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই ঘাড়ের চোটে জখম হয়েছেন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। তিনি দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন কি না তা এখনও নিশ্চিত করেননি রিয়াল টিম ম্যানেজমেন্ট। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এমবাপের মত কারভাহাল-ও পাচুকার বিপক্ষে ম্যাচে একপ্রকার অনিশ্চিত (Mbappe)।






