খেলা

Afghan Cricket: পাক এয়ার স্ট্রাইকে মৃত তিন তরুণ আফগান ক্রিকেটার, বড় পদক্ষেপ এসিবির

এসিবির তরফ থেকে জানানো হয়েছে যে মৃত তিন তরুণ ক্রিকেটারের নাম কবীর, সিবগতুল্লাহ এবং হারুন।

Truth of Bengal: আফগান-পাক সংঘাতের আঁচ পড়ল ক্রিকেটেও। শুক্রবার রাতে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান এবং এর জেরে প্রাণ হারান অনেকে, যাঁদের মধ্যে রয়েছেন দেশের ৩ জন তরুণ ক্রিকেটারও। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে সেই দেশের ক্রিকেট মহলে। তবে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী সেই সিদ্ধান্ত? এর প্রতিবাদ জানাতে তারা নাম তুলে নিয়েছে শ্রীলংকা, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে, যা হওয়ার কথা নভেম্বরে (Afghan Cricket)।

এসিবির তরফ থেকে জানানো হয়েছে যে মৃত তিন তরুণ ক্রিকেটারের নাম কবীর, সিবগতুল্লাহ এবং হারুন। বোর্ড এই ব্যাপারে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “পাকিস্তান কাপুরুষের মতো হামলা করেছে উরগান জেলায় ক্রিকেটারদের উপর। বোর্ড চরম শোকাহত শহীদ ক্রিকেটারদের জন্য।” শুধু তাই নয়, বিবৃতিতে আরও দাবি করা হয় যে ক্রীড়া দুনিয়ার জন্য এই তিন তরুণ ক্রিকেটারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি (Afghan Cricket)।

পাশাপাশি, তীব্র নিন্দা জানিয়েছেন দলের তারকা ক্রিকেটার, তথা দলের অধিনায়ক, রাশিদ খানও। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, “আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় মৃত্যু হয়েছে মহিলা, শিশু এবং স্বপ্ন দেখা তরুণ ক্রিকেটারদের।” শুধু তাই নয়, আফগান অধিনায়ক এই হামলাকে নৃশংস বলেও উল্লেখ করেন। রাশিদ খান যা দাবি করেছেন নিজের পোস্টে, তা সমর্থন জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে অন্যান্য দেশের ক্রিকেটপ্রেমীরাও। পাশাপাশি, সমর্থন জানানো হয়েছে আফগান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকেও। এক কথায়, চারিদিকে চলছে পাক হামলার নিন্দা (Afghan Cricket)।

Related Articles