“ললিপপ খাব না, চোখ উপড়ে…”, SIR ইস্যুতে TMC সাংসদ মিতালির হুঁশিয়ারি
রবিবার সুকান্ত বলেছিলেন, “রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে… গুলি চলবে”!
Truth Of Bengal: রাজ্য রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন SIR। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্যের জবাবে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ বলেন, SIR-এর তালিকায় যদি কারও নাম বাদ দেওয়া হয়, তাহলে কড়া প্রতিক্রিয়া নেওয়া হবে।
View this post on Instagram
খানাকুলে এক বিজয়ী সম্মীলনীতে মিতালি বাগ বিজেপিকে তোপ দাগিয়ে বলেন, “SIR-এর নাম করে যদি একটাও ভোটারের নাম বাদ যায়, যাঁরা নাম বাদ দেবেন, তাঁদের চোখ উপড়ে ফেলা হবে। হিন্দু-মুসলিমের বিভেদ লাগাবে আর আমরা বসে বসে ললিপপ খাব না।”
এদিকে পাল্টা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত বলেন, রোহিঙ্গাদের ভোটেই তো জিতেছেন মিতালি বাগ! তাঁর কথায়, “হরিপাল, চন্দ্রকোণা-সহ কিছু এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রয়েছেন; তাঁদের ভোটে মিতালি বাগ জিতেছেন। ফলে ও তো এমন হুমকি দেবেই। তবে এতে আমরা ভীত নয়।”
প্রসঙ্গত, সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনায় রবিবার সুকান্ত বলেছিলেন, “রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে… গুলি চলবে”!
সে কথার জবাবে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছিলেন, “যাঁরা বহু বছর ধরে এখানে রয়েছেন, যাদের নাম ভোটার তালিকায় আছে, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা হলে বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখব।” এবার আরও এক তৃণমূল সাংসদ হুঁশিয়ারি দিলেন।






