আন্তর্জাতিক

Trump Tariff: আবারও শুল্ক-অস্ত্র ট্রাম্পের হাতে! বিদেশি ট্রাক আমদানিতে ২৫% শুল্ক

ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আমেরিকার উৎপাদন শিল্পকে সুরক্ষা দেওয়া এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো।

Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক অস্ত্র হাতে তুললেন। এবার তাঁর কোপ পড়ল বিদেশি ট্রাক আমদানির উপর। সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে বিদেশি মাঝারি ও ভারী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আমেরিকার উৎপাদন শিল্পকে সুরক্ষা দেওয়া এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো। মার্কিন বাণিজ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, শুধু ২০২৪ সালেই আমেরিকায় প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই এসেছে কানাডা ও মেক্সিকো থেকে (Trump Tariff)।

আরও পড়ুনঃ Lakshmi Idol: লক্ষ্মীর ভান্ডার-এর টাকায় ২৫ ফুটের চমক! বীরভূমের আদিরে পাড়ায় এবার লক্ষ্মী রূপে সীতা

এই আমদানিতে খরচ হয়েছে প্রায় ২০.১ বিলিয়ন ডলার।বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই নতুন শুল্কনীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কানাডা ও মেক্সিকো, যারা এতদিন আমেরিকার ট্রাক বাজারের প্রধান সরবরাহকারী দেশ ছিল। এসঅ্যান্ডপি গ্লোবালের রিপোর্ট বলছে, বর্তমানে আমেরিকায় ব্যবহৃত প্রায় ৮০ শতাংশ মাঝারি ও ভারী ট্রাক বিদেশ থেকে আমদানি করা হয়।শিল্প মহলের একাংশের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন ট্রাক নির্মাতাদের জন্য স্বল্পমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর ফলে বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিতে পারে।ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি কার্যকর হলে উত্তর আমেরিকার বাণিজ্য সম্পর্কে বড় প্রভাব পড়তে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা (Trump Tariff)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্লেখ্য, বর্তমানে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে মার্কিন মুলুকের প্রশাসন। শাটডাউন ট্রাম্প প্রশাসন। এর আগেও, ট্রাম্প-আমলে ৩৫ দিনের শাটডাউন দেখেছে আমেরিকা। ২২ ডিসেম্বর ২০১৮ থেকে ২৫ জানুয়ারি ২০১৯ পর্যন্ত চলেছিল শাটডাউন। কিন্তু এবার কতদিন এই ‘শাটডাউন’ পরিস্থিতি চলবে তা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এই আবহে ফের শুল্কের হুমকি ট্রাম্পের (Trump Tariff)।

Related Articles