দেশ

India Rebuttal: ৪ লক্ষ মহিলাকে ধর্ষণ-হত্যা’! UN-এ নারী সুরক্ষার কথা বলতে গিয়ে ভারতের আক্রমণে কোণঠাসা পাকিস্তান

সম্প্রতি ওই বৈঠকে পাকিস্তানি কূটনীতিবিদ সাইমা সালেম অভিযোগ করেন, কাশ্মীরি মহিলারা কষ্টের মধ্যে  আছেন।

Truth of Bengal: আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ফের একবার পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ‘নারী অধিকার ও সুরক্ষা’ বিষয়ক আলোচনায় পাকিস্তানের অভিযোগের উত্তরে ভারত স্মরণ করিয়ে দিল ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়।  ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সেনাদের নৃশংসতা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ স্পষ্ট ভাষায় বলেন,  যে দেশ নিজের নাগরিকদের উপর বোমাবর্ষণ করে এবং গণহত্যা চালায়, সেই দেশ মানবাধিকারের নামে মুখ খোলার যোগ্য নয়।  তিনি আরও যোগ করেন, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী সরকারি নির্দেশে এবং পরিকল্পিতভাবে প্রায় ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণ ও হত্যা করেছিল। ‘অপারেশন সার্চলাইট’-এর নামে তারা পরিচালনা করেছিল এক ভয়াবহ মানবতাবিরোধী অভিযান (India Rebuttal)।

আরও পড়ুনঃ Trump Tariff: আবারও শুল্ক-অস্ত্র ট্রাম্পের হাতে! বিদেশি ট্রাক আমদানিতে ২৫% শুল্ক

সম্প্রতি ওই বৈঠকে পাকিস্তানি কূটনীতিবিদ সাইমা সালেম অভিযোগ করেন, কাশ্মীরি মহিলারা কষ্টের মধ্যে  আছেন। তাঁর সেই বক্তব্যের পালটা দিতে গিয়ে হরিশ বলেন, যে দেশ নারী, শান্তি ও নিরাপত্তার নামে কুমিরের কান্না কাঁদে, তারই সেনাবাহিনী ইতিহাসে সবচেয়ে বর্বর যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। পাকিস্তান নারী সুরক্ষার কথা বলার আগে নিজের অতীতের দিকে তাকাক। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের চিরাচরিত অবস্থানেরও কঠোর সমালোচনা করেন ভারতীয় প্রতিনিধি। তিনি বলেন,  প্রতি বছর পাকিস্তান জম্মু ও কাশ্মীর সম্পর্কে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বক্তব্য দেয়। কিন্তু জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ছিল, আছে এবং থাকবে (India Rebuttal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

ভারতের প্রতিনিধি আরও জানান, নারী অধিকার ও সুরক্ষার ক্ষেত্রে ভারতের রেকর্ড নিষ্কলঙ্ক ও অক্ষত । শান্তিরক্ষা বাহিনীতে মহিলাদের নেতৃত্বে সুযোগ দেওয়া এবং জাতিসংঘে প্রথম মহিলা পুলিশ উপদেষ্টা হিসেবে ডঃ কিরণ বেদীর নিয়োগের উদাহরণ টেনে ভারত জানায়, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে তারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। রাষ্ট্রসংঘের এই বৈঠকে ভারতের বক্তব্য শুধু কূটনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছে। ’ রাষ্ট্রসংঘের এই অধিবেশনে ভারতের বক্তব্য শুধু কূটনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও পাকিস্তানকে কোণঠাসা করে দেয়। ৭১-এর গণহত্যা ও নারীদের উপর পাশবিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে — মানবাধিকারের বিষয়ে ভণ্ডামি বরদাস্ত করবে না ভারত (India Rebuttal)।

Related Articles