Lakshmi Idol: লক্ষ্মীর ভান্ডার-এর টাকায় ২৫ ফুটের চমক! বীরভূমের আদিরে পাড়ায় এবার লক্ষ্মী রূপে সীতা
লক্ষ্মীর ভান্ডারের অর্থ সাহায্য পেয়ে ২৫ ফুটের প্রতিমা তৈরি করেছেন যেখানে লক্ষ্মী রূপে সীতা আর রাম রূপে নারায়ন এবং তার নিচে হনুমান।
পার্থ দাস, বীরভূম: প্রসঙ্গত বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর অঞ্চলের আদিরের পাড়ায় প্রতিবছরের লক্ষ্মী প্রতিমা উচ্চতা করে জেলা বাসিকে উপহার হিসেবে তুলে দেয়। এবারও তারা লক্ষ্মীর ভান্ডারের অর্থ সাহায্য পেয়ে ২৫ ফুটের প্রতিমা তৈরি করেছেন যেখানে লক্ষ্মী রূপে সীতা আর রাম রূপে নারায়ন এবং তার নিচে হনুমান। তবে গত চার বছর ধরে তারা জেলার মানুষকে উপহার দেওয়ার জন্য উচ্চতায় এই লক্ষ্মী প্রতিমা তৈরি করে আসেন। বিভিন্ন বছরে বিভিন্ন থিম উপহার দেয় এই জেলা বাসিকে (Lakshmi Idol)।
আরও পড়ুনঃ রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের দ্বিচারিতা ফাঁস করল ভারত
এই পুজো প্রথম মহিলারাই উৎসাহ যোগায় কারণ বড় প্রতিমার ভাবনা তবে থেকেই শুরু হয়েছে যবে থেকে মহিলারা লক্ষীর ভান্ডার পাচ্ছেন। এই একটি মাস সেই ৭০ থেকে ৮০ জন মহিলা হাজার টাকা করে কেউ ১৫০০ টাকা করে তুলে দেয় এই পুজো উদ্যোক্তাদের হাতে সেদিন থেকেই বড় প্রতিমার ভাবনা নিয়েছেন এই আদিরে পাড়ার বিধান স্মৃতি সংঘ। পাঁচ দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে আদিরেপাড়ায় মেলা আয়োজন করা হয়েছে (Lakshmi Idol)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
পুজোকে ঘিরে পাঁচ দিনে সাজ সাজ রব এই আদিরে পাড়ায়। প্রায় ৩৮ বছর ধরে পুজো হয়ে আসছে এই আজকে পাড়ার লক্ষ্মীপূজো, প্রথম ছোট করে আয়োজন করা হতো। তারপরে বিগত চার বছর ধরে তাদের ভাবনার পরিবর্তন হয়েছে। প্রতিমা উচ্চতা করে চমক দিয়েছে জেলা বাসিকে তাতে প্রচুর মানুষ শুধু সিউড়ি বোলপুর রামপুরহাট রাজনগর থেকে নয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিমা দর্শন করতে আসছেন। এদিন এই ২৫ ফুটের প্রতিমার উদ্বোধন করলেন স্থানীয় তৃণমূলের উপপ্রধান অশ্বিনী মন্ডল সহ ক্লাব সদস্যরা (Lakshmi Idol)।






