Truth Of Bengal: মুহাম্মদ ইউনূস সরকারে আসার পর থেকে ভোটের দাবি ওঠে। চলতি বছরের নির্বাচনের দাবি তোলে বিএনপি। তারা বারংবার বলেছেন চলতি বছরেই নির্বাচন দরকার।(Bangladesh Election)
এই আবহেই বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকায় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই অতীতে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান। চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা উপস্থিত ছিলেন।(Bangladesh Election)
সিইসি বলেন, “ভোটকে আয়নার মতো স্বচ্ছ রাখতে চাই আমরা। তাই তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়েছে। অতীতে দেখা গেছে, অনেক মৃত ভোটারের নামে ভোট পড়ত।” তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রবাসী ও যেসব নাগরিক আগে ভোট দিতে পারতেন না, তাদের জন্যও সুযোগ তৈরি করা হবে, জানানো হয় নির্বাচম কমিশনার পক্ষ থেকে।(Bangladesh Election)
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাইতে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ওই বছরেই ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপরে ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের আগে ইউনূস ছিলেন প্যারিসে। হাসিনার পতনের পরে প্যারিস থেকে ঢাকায় আসেন তিনি এবং দায়িত্বগ্রহণ করেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে শুধু অশান্তি গোলমালের খবর সামনে এসেছে।






