রাজ্যের খবর

গোটা দিন নিখোঁজ শিশু, গঙ্গা থেকে মিলল মৃতদেহ!

Truth Of Bengal: কল্যান বিশ্বাস: মুর্শিদাবাদ: একদিন নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সুতির চাঁদনীচক এলাকার ঘটনা। শনিবার সকালে এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ বিমানবন্দরে ‘প্রাক্তন’ রণবীরকে জড়িয়ে ধরলেন দীপিকা, ভাইরাল ভিভিও

পরিবার সূত্রে জানা যায়, মৃত শিশুর নাম রহমাত সেখ, বয়স সাত বছর। বাড়ি সুতি থানার বাজিতপুর পঞ্চায়েতের পুরাপাড়া কলোনি গ্রামে। শিশুটি শুক্রবার সকালে বাড়ি থেকে খেলা করতে বের হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে শনিবার চাঁদনীচক বিএসএফ ক্যাম্প সংলগ্ন শ্মশানঘাটে নদী থেকে একটি দেহ ভেসে উঠতে দেখে স্থানীয় মৎসজীবিরা। ডিঙ্গি নৌকোয় উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে মৎসজীবিরা। দেখা যায় নিখোঁজ শিশু রহমতের দেহ এটি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। দেহ শণাক্ত করেন তাঁরা। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ছোট্ট শিশু মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার। (Murshidabad)